‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

‘দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওনার মাথা আওলা হয়ে গেছে’: সাংবাদিক মাসুদ কামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী কর্মকর্তার কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ওই সাবেক কর্মকর্তার (সাবেক প্রেস সচিবকে ইঙ্গিত করে) নতুন পত্রিকা প্রকাশ এবং সাম্প্রতিক কিছু মন্তব্যের জবাব দিতে গিয়ে মাসুদ কামাল বলেন, "দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করে ওই ভদ্রলোকের মাথা আওলা হয়ে গেছে।" সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল তাঁর বক্তব্যে বলেন, "উনি দেড় বছর প্রচণ্ড ক্ষমতা ভোগ করছেন। ক্ষমতা ভোগ করতে করতে এক পর্যায়ে ওনার মনে হইসে উনি বিভিন্ন টকশোতে প্রথম দিকে আসতেন। আইসা বিভিন্ন জনের সঙ্গে আসতেন, আইসা বেইজ্জতি হইতেন, কথার তো জবাব দিতে পারতেন না। আমার

সাথেও এরকম কয়েকবার উনি বসছেন।" টকশোতে ওই ব্যক্তির একা উপস্থিত হওয়ার শর্ত প্রসঙ্গে তিনি বলেন, "তারপরে উনি নিয়ম করলেন উনি একা যাবেন, একা ছাড়া যাবেন না। একা গেসেন। এখন ওনারে কেউ একা ডাকবে? লোক তো ওইটিই আছে। এখন তারে কেউ একা ডাকবে? কেউ ডাকবে না।" সাবেক ওই কর্মকর্তার নতুন পত্রিকা ‘ডেইলি ওয়াদা’ প্রকাশ প্রসঙ্গে এই সিনিয়র সাংবাদিক বলেন, "তো উনি এখন কই আছেন? একটা নাকি পত্রিকা বাইর করবেন, নাম কি ডেইলি ওয়াদা নাকি কি জানি নাম। আমি প্রায় ৩৭ বছর ধরে আছি পত্রিকার জগতে ভাই, আমি দেখি নাই কোথাও। যাই হোক তারপর বের করুক, বাইর করুক।" মাসুদ কামালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওই ব্যক্তির

করা মন্তব্যের কড়া জবাব দিয়ে তিনি বলেন, "এখন উনি সন্দেহ পোষণ করছেন আমার লেখাপড়া নাই, পড়াশোনা টড়াশোনা করি নাই। ওনার সন্দেহ। হয়তো ওনার তুলনায় কিছুই পড়ি নাই, কি করবো? এখন আমার তো কিছু বলার নাই, উনি বলছেন বইলা আনন্দ পাইছেন।" সাবেক ওই কর্মকর্তা পুনরায় আলোচনায় আসার জন্যই এমন মন্তব্য করছেন দাবি করে মাসুদ কামাল আরও যোগ করেন, "আমার মাঝে মাঝে মনে হয় এমনও হতে পারে হয়তো আমাকে বইলা উনি একটু লাইমলাইটে আসতে চাচ্ছেন, আলোচনায় আসতে চাচ্ছেন। এমনি তো আর আলোচনায় আসতে পারছেন না।" সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির পুরোনো ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, "এই মোবাইলে উনার অনেক ক্লিপ আসে এবং

একটা ক্লিপে দেখলাম, আজকেও দেখলাম ওই ক্লিপটা যে উনি বলতেছেন যে আমাদের এখানে জবের নাকি বন্যা বয়ে যাবে। হ্যাঁ একদম জবের বন্যা বয়ে যাবে। ইউনূস সাব এত কিছু করতেসে, তো জবের বন্যা তো বইসে। তো উনি তো এই লোক না যে নাকি জবের বন্যা বহায় দিবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু