দুর্গাপূজায় টালিউডে আসছে নওশাবার প্রথম সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

দুর্গাপূজায় টালিউডে আসছে নওশাবার প্রথম সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
বছর দুই আগে অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় কাজী নওশাবা আহমেদের। ২০২২ সালেই ছবির শুটিং সম্পন্ন হলেও পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের দুর্গাপূজায় তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। গতকাল শুক্রবার মোশন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। নওশাবা বলেন, ‘সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর

ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’ সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান