দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদ ছাড়লেন কেজরিওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদ ছাড়লেন কেজরিওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর মসনদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকালে তিনি পদত্যাগ করেন। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য দেখা করেন। সেখানে তার তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী ‍মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন। এর আগে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি) জানিয়েছে, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশি মারলেনা। এদিন এক বৈঠকে এএপি’র জাতীয় আহ্বায়ক অতীশির নাম প্রস্তাব করেন এবং তার এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানান এবং তাকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়। আগামী ফেব্রুয়ারিতে দিল্লির বিধাসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তার

আগে পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অতীশি। যদিও কেজিওয়াল আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার বিকালে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ