দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫
     ৮:৫৫ পূর্বাহ্ণ

আরও খবর

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ

দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ৮:৫৫ 71 ভিউ
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অনশনে বসেছেন। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে শিক্ষক, শিক্ষক পরিবার ও শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা আরও বৃহৎ আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তারা স্থগিত হওয়া প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির বিষয়ে পুনর্বিবেচনা করছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ দেলাওয়ার বলেন, আমরা এখন পর্যন্ত সুস্থভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার নিজস্ব সিদ্ধান্তে অটল রয়েছে। সরকার যদি অবস্থার

পরিবর্তন না করে-তাহলে আমরা বাধ্য হয়ে আরও কঠোর আন্দোলনে যাব। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এর আগে শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন। সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার তারা শহীদ মিনারে ফিরে আসেন। বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার (আজ) কালো পতাকা মিছিল করার ঘোষণা দেওয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, দুই শতাধিক শিক্ষক জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে তাদের উপস্থিতি। সেখানে শিক্ষকদের ‘নেব না, নেব না, ৫০০ টাকা নেব না’, যাব না, যাব না, বাড়ি ফিরে যাব না’, ‘২০

শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও, এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে সরকার গড়িমসি করছে। ফলে টানা আন্দোলনে থাকলেও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন সরকারের ওপর চাপ সৃষ্টি ছাড়া তাদের অন্য কোনো পথ নেই। তারা দাবি আদায় করেই বাড়ি ফিরতে চান। দাবি না মানা ও সরকার প্রজ্ঞাপন না দেওয়ায় দুপুর ২টার পর শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। কিন্তু আমাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা

হলে আমরা তিন দফা থেকে সরে এসে এক দফায় যেতে বাধ্য হব। তাই অবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ এবং ধাওয়া পালটা-ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। পুলিশি বাধার মুখে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মঙ্গলবার ও বুধবার ‘মার্চ টু সচিবালয়’ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার

আমন্ত্রণ শিক্ষা মন্ত্রণালয়ে যান ১৬ সদস্যের শিক্ষক প্রতিনিধিদল। বৈঠক থেকে বেরিয়ে শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তোলেন। ঘোষণা দেওয়া হয় আন্দোলন চালিয়ে যাওয়ার। সেই ঘোষণার অংশ হিসাবে অনশন কর্মসূচির পর আজ শনিবার তারা কালো পতাকা মিছিল করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা