দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৪৫ পূর্বাহ্ণ

দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৪৫ 125 ভিউ
দারুণ ব্যাটিংয়ে পালটে দিয়েছেন পরিস্থিতি। এবার শুধু দলীয় পুঁজি বড় করার সময়। ঠিক তখনি ক্র্যাম্পের শিকার হন তাওহীদ হৃদয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেও দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি থেকে বাংলাদেশের দুবাই পর্ব শেষ। এবার পাকিস্তানে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও পাকিস্তান। সেঞ্চুরির পরও ভাঙা মন নিয়ে তাওহীদকে উড়াল দিতে হচ্ছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। “শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন্য আরও ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, যত কষ্টই সহ্য করতে হোক না কেন।” “আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে

সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়”-আরও যোগ করেন এই ডানহাতি ব্যাটার। ৩৫ রানে ৫ উইকেটের পতনের পর জাকের আলীকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের রেকর্ড জুটি। জাকের ফিরলেও শেষ ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়েন তাওহীদ। পঞ্চম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির দেখা পান তিনি। যেটি তার ওয়ানডে ক্যারিয়ারেরও প্রথম। ৪৫ ওভার থেকে শুরু হয় ক্র্যাম্পের সঙ্গে তাওহীদের লড়াই। ফিজিওর সাহায্যে উঠে দাঁড়ালেও রান নিতে হচ্ছিল হেঁটে হেঁটে। শেষ দিকে ১৪ বলে করতে পারেন ১১ রান। তার আক্ষেপ ক্র্যাম্প না হলে দলের রান আরও ৩০-৪০ বেশি হতো। “আমরা ভাবনায় পরিষ্কার ছিলাম যে, টস জিতলে কী করতে চাই। ব্যাটিং করারই পরিকল্পনা ছিল গোটা দলের। দ্রুত

কয়েকটি উইকেট পড়ে গেছে… এজন্য জিনিসটা এরকম হয়েছে। দ্রুত উইকেট যাওয়ার পরও যেভাবে ঘুরে দাঁড়িয়েছি আমি ও জাকের, দুজনের একজন যদি আরও ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারতাম, তাহলে অন্তত ২৬০-২৭০ রান হতো। তখন খেলার চিত্র ভিন্ন হতো।” “আমার কাছে মনে হয়েছে, আমার ক্র্যাম্পিং করাটাই ওই সময়… যদি আমি ঠিকঠাক থাকতাম, তাহলে আরো ২০-৩০ রান বেশি হতে পারত দলের।” বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়। ১১৮ বলে ১০০ রান করেন তাওহীদ। এই রান তাড়া করতে ভারত খেলে ৪৬.৪ ওভার। ৯ রানে থাকা লোকেশ রাহুলের ক্যাচ জাকের আলীর হাত না ফসকালে আরও চাপে পড়তে পারতো ভারত। তাওহীদ বলেন, “ওরা রান তাড়া করেছে ৪৭ ওভারে। মনে, এত

সহজ ছিল না উইকেট। আমাদের মনে হয়, ৩০ থেকে ৪০ রান কম করে ফেলেছি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস