দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে সমাদৃত তার ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’র বিখ্যাত দর্শনের জন্য। কিন্তু নিজ দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর তার বিদায়বেলায় উঠে এসেছে এক চরম বিরল ও হতাশাজনক চিত্র। দারিদ্র্য বিমোচনের জাদুকর হিসেবে যার খ্যাতি, তার শাসনামলেই দেশে দারিদ্র্য কমে নি, বরং বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ড. ইউনূসের শাসনামলে বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ দরিদ্র হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব যখন তিনি গ্রহণ করেছিলেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল—এবার হয়তো দারিদ্র্য বিমোচনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। খোদ ড. ইউনূসের জন্যও এটি ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও দর্শন বাস্তবায়নের এক দারুণ সুযোগ। কিন্তু বাস্তবতা বলছে, তিনি সেই

সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষকদের মতে, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং দারিদ্র্য বিমোচনের বৈশ্বিক আইকন হয়েও রাষ্ট্র পরিচালনায় এসে তার এই পরিসংখ্যান তার দীর্ঘদিনের ইমেজের সঙ্গে সাংঘর্ষিক। ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’র স্বপ্নদ্রষ্টার বিদায়লগ্নে ৩০ লাখ নতুন দরিদ্রের বোঝা—ইতিহাসের পাতায় এক বড় ও করুণ ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়ে রইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ