ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি
ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর
দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। শনিবার সংঘটিত এই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন প্রতিবেদক আলী শুয়াইব, প্রতিবেদক ফাতিমা ফতুনি এবং চিত্রগ্রাহক মোহাম্মদ ফতুনি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় দুপুরের কিছু আগে জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে সরাসরি হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, নিহত আলী শুয়াইব হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে কাজ করছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রচারে জড়িত ছিলেন।
তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। অন্য দুই সাংবাদিকের বিষয়ে
ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি। অন্যদিকে হিজবুল্লাহ এই হামলাকে সাংবাদিকদের ওপর পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এটি একটি অপরাধমূলক কাজ এবং এর দায় এড়াতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে প্রকাশ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা বেসামরিক ব্যক্তি এবং তাদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একইভাবে প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। গত এক মাস ধরে চলমান সংঘাতের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। এর আগে মার্চ মাসে বৈরুতে আরেকটি হামলায় এক টেলিভিশন উপস্থাপক ও তার স্ত্রী নিহত
হন বলে জানা যায়। সাংবাদিক সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, এই সংঘাতে লেবানন ক্রমেই সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের মতে, কোনো প্রমাণ ছাড়া সাংবাদিকদের যোদ্ধা হিসেবে চিহ্নিত করা একটি উদ্বেগজনক প্রবণতা। এদিকে বৈরুতে নিহত সাংবাদিকদের স্মরণে বিক্ষোভ হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের ছবি হাতে নিয়ে বিচার দাবি করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ও চিকিৎসাকর্মীর সংখ্যাও উল্লেখযোগ্য। একই সঙ্গে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকট আরও গভীর হয়েছে।