ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনেই এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। জাল ভোট নিয়ে টিআইবির ব্যাখ্যা গবেষণার ফল তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, “মাঠ পর্যায়ের গবেষণার জন্য নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে জাল ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে জাতীয়ভাবে মোট ভোটের ২১ শতাংশ

জাল ভোট পড়েছে। বিষয়টি যেন ভুলভাবে ব্যাখ্যা করা না হয়, সেদিকে তিনি সতর্ক করেন।” তিনি স্পষ্ট করেন, এটি মূলত ওই নির্দিষ্ট সংখ্যক আসনে অনিয়মের ঘটনার পরিসংখ্যান। সাংসদদের ঋণ ও পেশা হলফনামা বিশ্লেষণের তথ্যে দেখা যায়, ত্রয়োদশ সংসদের সদস্যদের মোট দায় বা ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা বিগত চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ। নির্বাচিতদের অর্ধেক সদস্যই কোনো না কোনোভাবে ঋণের সঙ্গে যুক্ত। দলগতভাবে বিএনপিতে এই হার ৬২ শতাংশ এবং জামায়াতে ইসলামীতে ১৬ শতাংশ। পেশাগত পরিচয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের আধিপত্য এবারও বজায় রয়েছে। সংসদে প্রায় ৬০ শতাংশ সদস্যই ব্যবসায়ী। যদিও দ্বাদশ সংসদের তুলনায় ব্যবসায়ীদের সংখ্যা ৫ শতাংশ কমেছে, তবে নবম সংসদের তুলনায় তা ৩

শতাংশ বেড়েছে। প্রশাসন ও আচরণবিধি লঙ্ঘন টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারী, বিশেষ করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের মধ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নিষ্ক্রিয়তা ও অনিয়ম লক্ষ্য করা গেছে। এছাড়া, রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করলেও বাস্তবে তা রক্ষা করেনি। প্রার্থীদের নির্ধারিত নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করার প্রবণতাও অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ