তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব, আইএসের উদ্দেশে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি সেনাদের সোমালিয়ায় থাকা আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনারী ও অন্যন্য সন্ত্রাসী ওপর বিমান হামলার জন্য আজ (শনিবার) নির্দেশ দিই। আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হল যে, আমরা তোমাদের খুঁজে বের করব, এবং হত্যা করব!’ স্থানীয় কমান্ডাররা বার্তা সংস্থা এএফপিকে এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। সোমালিয়ার বোসাসো এলাকার সামরিক কমান্ডার মোহামেদ আলি বলেন, ‘হামলায় হতাহতের সংখ্যা এখনও জানি না। তবে বিশ্বাস করি যে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত

করেছে।’ ঘটনাস্থলের কাছে থাকা আবদিরহমান আদান নামের আরেক সেনা সদস্য জানান, তিনি পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সোমালিয়ায় আইএসের চেয়েও আল-কায়েদা ও আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সোমালিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতাও বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং