তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই অনিশ্চয়তায় পড়ে গেল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ। দেশটির ন্যাটোতে যোগদান নিয়েও যখন বাড়ছে অনিশ্চয়তা। তখন খানিকটা সুখবরই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে তুরস্ক। জেলেনস্কি বুধবার তুর্কি মিডিয়াকে বলেছেন, তুরস্ক ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের বিডকে সমর্থন করে এবং নিরাপত্তা গ্যারান্টির গুরুত্ব বোঝে। এর আগে, কিয়েভ ও ইইউকে পাশ কাটিয়ে যখন মার্কিন কর্মকর্তারা রিয়াদে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন তখন মঙ্গলবার জেলেনস্কি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করেন। জেলেনস্কি বলেন, এরদোগান ইউক্রেনের ন্যাটো সদস্যতার গুরুত্ব বোঝেন। সেই সঙ্গে জানান, তিনি ব্যক্তিগতভাবে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটো সদস্যপদে তার সমর্থন

প্রকাশ করেছেন। এদিকে ইউক্রেনের ন্যাটো উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঙ্কারার এ সমর্থন ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধ তৈরি করবে। কেননা, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে কিয়েভের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে এটিকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপকে দায়ী করা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে