তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১০ – ইউ এস বাংলা নিউজ




তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ |
তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতের আঁধারে ভয়াবহ আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন।’ বোলুর গভর্নর

আব্দুল আজিজ আয়দিন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল