‘তুমি কী সত্যিই রাজকন্যা?’ – ইউ এস বাংলা নিউজ




‘তুমি কী সত্যিই রাজকন্যা?’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
লিলি-রোজ লোগান নামে এক ক্ষুদে ভক্তের প্রতি স্নেহময় আচরণ দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন প্রিন্সেস অব ওয়েলস খ্যাত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ওয়েলসের সড়কে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্র জানায়, ওইদিন কেট মিডলটন যখন কর্গি সকস ফ্যাক্টরি থেকে বের হচ্ছিলেন, তখন তিনি রাজকীয় প্রোটোকল ভেঙে গাড়ি থেকে নেমে তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিন বছরের লিলি-রোজ লোগান উচ্ছ্বাস নিয়ে তার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘হ্যালো, প্রিন্সেস!’ প্রিন্সেস অব ওয়েলস কেট তৎক্ষণাৎ শিশুটির কাছে ছুটে যান। পরে লিলি-রোজ তাকে জিজ্ঞাসা করে, ‘তুমি কী সত্যিই একজন রাজকন্যা?’ কেট এ সময় মিষ্টি হেসে উত্তর দেন, ‘হ্যাঁ, আমি রাজকন্যা!আমি বিশেষভাবে তোমার সঙ্গে

দেখা করতে এসেছি এবং তোমাদের গ্রাম ও এই চমৎকার কারখানাটি ঘুরে দেখতে চেয়েছিলাম’। এরপর লিলি-রোজ তাকে একটি খেলনা কলা উপহার দেন। কিন্তু কেট অমায়িকভাবে সেটি গ্রহণ না করায় আশেপাশের সবাই হেসে ওঠেন। আর তখনই ঘটে যায় ঘটনাটি। কেট ও আশেপাশের সবার ওই কাণ্ডে ছোট্ট শিশুটি লজ্জা পেয়ে যায় এবং কিছুটা কষ্টও পায়। সে তখনই খেলনা কলাটি মাটিতে ফেলে দেয়। তবে কেট সেটি মাটি থেকে তুলে নেন এবং গ্রহণ করে লিলি-রোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তোমার হ্যালো বলার আওয়াজ দূর থেকেই শুনেছি। তাই ভেবেছি, তোমার সঙ্গে দেখা করা দরকার। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল’। এরপর কেট তার ওই ক্ষুদে

ভক্তকে আরও বলেন, ‘তুমি কি জানো, এখানে কী তৈরি হয়? এখানে মোজা ও সোয়েটার বানানো হয়। যখন তুমি বড় হবে, তখন তুমি এখানকার কাজ দেখতে পারবে!এটা সত্যিই অবিশ্বাস্য’। এদিকে ২০২৩ সালের পর এটি ছিল কেট মিডলটনের প্রথম রাজকীয় ‘অ্যাওয়ে ডে’ সফর। তিনি এদিন ‘Ty Hafan Children's Hospice’ও পরিদর্শন করেন। যেখানে অসুস্থ শিশুদের জন্য বিশেষ সেবা দেওয়া হয়। কেটের এই মানবিক ও মমতাময়ী আচরণ আবারও প্রমাণ করল, কেন তিনি ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্যদের একজন। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং