তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

তীব্র জ্বালানি সংকটে দুই বৃহৎ সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে সার শিল্পে। গ্যাসের স্বল্পচাপ ও সীমিত সরবরাহের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)–এর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গতকাল ৪ঠা মার্চ, বুধবার বিকেল ৩টা থেকে কারখানা দুটির উৎপাদন স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। জানা গেছে, গ্যাস সংকট মোকাবিলায় সরকার শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয়। এর ফলে সার কারখানাগুলোতে গ্যাসের চাপ কমে গেলে স্বাভাবিক উৎপাদন বজায় রাখা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চাপ ছাড়া উৎপাদন চালু রাখলে যন্ত্রপাতির ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি

তৈরি হতে পারে। এ কারণে সরকারি নির্দেশনা এবং কারিগরি নিরাপত্তা বিবেচনায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী কারখানার উৎপাদন স্থগিত করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে। উল্লেখ্য, সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। অন্যদিকে কাফকো প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং প্রায় ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা রাখে। অর্থাৎ প্রতিদিন ৩ হাজার টনের বেশি ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় বাজারে সরবরাহ চেইনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রভাব ও উদ্বেগ বিশেষজ্ঞদের মতে, উৎপাদন দীর্ঘমেয়াদি বন্ধ থাকলে কৃষিখাতে সার সরবরাহ ব্যাহত

হতে পারে, বিশেষ করে আসন্ন মৌসুমে চাহিদা বাড়লে চাপ আরও বাড়বে। এতে আমদানিনির্ভরতা বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। একইসঙ্গে সরকারকে ভর্তুকি ব্যয়ও বাড়াতে হতে পারে। শিল্প বিশ্লেষকদের আশঙ্কা, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে শুধু সার শিল্প নয়, অন্যান্য ভারী শিল্পকারখানাও উৎপাদন ব্যাহত হওয়ার মুখে পড়তে পারে। ফলে সংকট দূর না হলে সামগ্রিক শিল্প উৎপাদন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে অচিরেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু