তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

তিন জেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। খুলনা জেলা বিএনপির আংশিক কমিটির যুগ্ম আহ্বায়ক

হয়েছেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমরেজুল ইসলাম। খুলনা ব্যুরো জানায়, নানা অভিযোগে গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। আড়াই মাস পর গতকাল আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব পাওয়া তিনজনই বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আলোচনায় থাকলেও কমিটি থেকে ছিটকে পড়েছেন জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমীর এজাজ খান। এদিকে মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন– আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন। মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন– আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবিব

কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খান এবং সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?