তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জাপানের কাছে হেরেছে বাংলাদেশের কিশোররা। অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান। চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খোলেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ইসমাইল হোসেন লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারেই সে দুই গোল শোধ করে সমতা ফেরায় জাপান। ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও লিড পায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের

ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান। আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু