তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মন্দিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মন্দিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন। বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা। সেখানে উপস্থাপক মন্দিরার কাছে জানতে চান তার ক্র্যাশ তাহসানের কথা। জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান। ’ মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’ অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’ অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ এর পরই হেসে দেন অভিনেত্রী। এরপর বলেন, ‘একজন ভক্ত

হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’ ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’-তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান