তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
এশিয়া কাপ আয়োজন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের পর এবার মিলল বড় স্বস্তির খবর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শেষ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে এ বছরের আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে। প্রথমে ভারত এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করেছিল। বাংলাদেশ ও পাকিস্তান ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বিসিসিআই বৈঠক বর্জনের ইঙ্গিত দেয়। পাশাপাশি, পাকিস্তানের বিপক্ষে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক ক্রিকেট থেকেও বিরত থাকার ব্যাপারে কঠোর অবস্থানে ছিল ভারত সরকার ও বিসিসিআই। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে টাইমস অব ইন্ডিয়ার বরাতে

জানা গেছে, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং অভিজ্ঞ প্রশাসক রাজীব শুক্লা ঢাকায় এই বৈঠকে অনলাইনে অংশ নেবেন। তার উপস্থিতি এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা কিছুটা হলেও প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বুধবার ঢাকায় পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে এখনো ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত নয়। বছরের শুরুর দিকে ‘অপারেশন সিদুঁর’ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক চরমে উঠেছে। এই

পরিস্থিতিতে বিসিসিআই ঢাকায় কী অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়। ক্রিকেটীয় দ্বিপাক্ষিক সম্পর্ক ও এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে ঢাকার এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন নজর থাকবে বিসিসিআই তাদের অবস্থানে নমনীয় হয় কিনা এবং ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয় কি না- এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের বাস্তবতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু