ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার!
অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে?
একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১
‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’
হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম
প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
তামাক আইন সংশোধনের খসড়ায় ‘পরিমার্জন’ চায় সরকার
পরিমার্জন করতে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ফেরত পাঠানো হলো ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এর সংশোধনীর খসড়া। পরিমার্জনের কাজটি করবে একটি ‘হাই পাওয়ার কমিটি।‘ যার নেতৃত্ব দেবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই সভায় সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ওই কমিটি রাজস্ব বিবেচনায় আইনটির পরিমার্জন করতে নতুন করে ভাবতে পারে বলে জানিয়েছেন শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার
উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। শফিকুল আলম বলেন, ‘রিভিউ করার জন্য হাই পাওয়ার কমিটি হবে। যার প্রধান হবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশে প্রায় ৩৫ শতাংশ মানুষ ধূমপান করেন। ধূমপানজনিত কারণে অনেক স্বাস্থ্যহানি হয়। আবার সিগারেট ইন্ডাস্ট্রি থেকে আমাদের বড় অংশের রেভিনিউ আসে। এসব কিছু বিবেচনা করে কমিটি নতুন করে এই আইনের বিষয়ে ভাববেন।’ ২০০৫ সালে পাস হওয়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে প্রথমবার সংশোধন আনা হয় ২০১৩ সালে। ২০২২ সালে ওই আইনে আবারো সংশোধনীর প্রস্তাব দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ২০২৩ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ সভা থেকে খসড়াটি অধিকতর
যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়।