তানজিদকে হারিয়ে ধীরপায়ে এগোচ্ছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪
     ৬:০০ অপরাহ্ণ

তানজিদকে হারিয়ে ধীরপায়ে এগোচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ৬:০০ 155 ভিউ
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যাটিং ধসের পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কিছুটা দেখেশুনে খেলার প্রবণতা দেখা গেছে। যদিও নবম ওভারে মোহাম্মদ নবীকে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার। ওপেনার তানজিদ হাসান তামিম আগেই ফিরেছেন। চতুর্থ ওভারে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক স্পিনার গাজানফারের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে ১৭ বলে ৩ চার, ১ ছক্কায় ২২ রান করেছিলেন এই ওপেনার। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরপায়ে এগোচ্ছেন সৌম্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৩১ রান। আর দলীয়

সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৫৯ রান। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস