তাওহিদ-তানজিমদের নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪
     ৫:১৪ অপরাহ্ণ

তাওহিদ-তানজিমদের নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৫:১৪ 169 ভিউ
চলতি মাসেই পর্দা উঠছে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের। আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (১৩ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হয়ে এসেছেন জাতীয় দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয়-তানজিম সাকিবরা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ওপেনারের ভূমিকায় খেলা পারভেজ হোসেন ইমনকে ইমার্জিং এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তাওহিদ হৃদয়, তানজিম সাকিবদের পাশাপাশি জাকের আলীও এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন। এছাড়া যুব ক্রিকেটারদের মধ্যে জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরাও চড়বেন ওমানের বিমানে। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান

ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রসঙ্গত, এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আগের তিন আসরেই ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছিল। এখন পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপের তিন আসরের মধ্যে দুটির শিরোপা গেছে পাকিস্তানের ঘরে, একটি জিতেছে ভারত। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলী, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস