তথ্য চেয়ে গণমাধ্যম হাসপাতাল ডিসি-এসপিকে চিঠি তদন্ত সংস্থার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:৩৯ পূর্বাহ্ণ

আরও খবর

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান

তথ্য চেয়ে গণমাধ্যম হাসপাতাল ডিসি-এসপিকে চিঠি তদন্ত সংস্থার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৩৯ 206 ভিউ
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার তথ্য-উপাত্ত চেয়ে সব গণমাধ্যম, সরকারি-বেসরকারি হাসপাতাল, সিভিল সার্জন, প্রত্যেক জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বিকালে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে তারা। গণমাধ্যমে পাঠানো চিঠিতে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ প্রমুখ। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ

করতে আমরা হাসপাতালগুলোতে রোববার থেকে পরিদর্শন শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। জুলাই-আগস্ট গণহত্যার তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিভিন্ন কবরস্থান পরিচালনাকারীদের কাছেও তথ্য চেয়ে চিঠি দেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনের সবচাইতে বড় সাক্ষী হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। এ বিচারের সবচেয়ে বড় সাক্ষী তারা। আমরা এ আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করব। ঢাকা মেডিকেল ও নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জবানবন্দি নিতে সোমবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ

প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-পরিচালক আতাউর রহমান জানান, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন এবং নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, নিউরোসায়েন্স হাসপাতালে বর্তমানে আহত ৯জন ভর্তি আছেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ২৯ জন মারা গেছেন এবং চিকিৎসা নিয়েছেন ৫২২ জন। এদিকে হাসপাতাল পরিদর্শনকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংকালে বলেন, এই গণহত্যার বিচার কতদিনে শেষ করতে পারব জানি না, আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে। যেন অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারি। ন্যায়বিচার যেন ভিকটিমরা পায়। যে জুলুম

হয়েছে, যে অপরাধ হয়েছে, সেই অপরাধের সঠিক বিচার যেন হয়। আমরা চাই না কাউকে হয়রানি করতে। কিন্তু একজন অপরাধী যেন পার না পায়, সেটা আমরা নিশ্চিত করব। গণহত্যার তথ্য-উপাত্ত চেয়ে চিঠি : জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার তথ্য-উপাত্ত চেয়ে সব গণমাধ্যম, সরকারি-বেসরকারি হাসপাতাল, সিভিল সার্জন, প্রত্যেক জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার বিকালে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে তারা। গণমাধ্যমে পাঠানো চিঠিতে বলা হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য তথ্য-উপাত্ত চাওয়া হয়। এতে বলা হয়, উল্লিখিত সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন মন্ত্রী/উপদেষ্টা/

এমপি/ দলীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ও বিবৃতি সংক্রান্ত নিউজ রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া চিঠিতে উল্লিখিত সময়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, চিকিৎসা প্রদান, ভিকটিমদের ওপর নির্মিত বিভিন্ন নিউজ এবং ডকুমেন্ট সংবলিত ভিডিও/অডিও/প্রিন্ট ভার্সন চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার