ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

আরও খবর

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষের পর কলেজের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের

অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সাজসজ্জার কাজ করছিলেন। তখন পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদল নেতা-কর্মী এসে তাঁদের ওপর হামলা চালান। এ ঘটনায় ঢাকা কলেজের অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে? ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা হলুদ সাংবাদিকতার দায়ে পাকিস্তানে নিষিদ্ধ হলো আলজাজিরা ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ: কানাডাভিত্তিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ গন্তব্য কোথায়? মার্কিন স্যাংশন ও ট্যারিফের রাজনীতিতে রাজনীতি নেই, আছে শোষণ ও বিশ্বগ্রাসের বাসনা বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন মামুনুল হকের মাদ্রাসার পাশে ফাটল ককটেল: ‘সাজানো নাটক’ সন্দেহ স্থানীয়দের মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা