ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন
হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে
সোনার দামে বড় পতন
৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল
দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড
শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে
ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) উদ্যোগটি বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। আপাতত শুধুমাত্র মোটরসাইকেল চালকরাই এ সুবিধা পাচ্ছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে তেল বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও ভোগান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
নতুন কিউআর কোডভিত্তিক
‘ফুয়েল পাস’ চালু হলে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম নজরদারির সুযোগ তৈরি হবে, ফলে অনিয়ম কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনসহ সারা দেশে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি ভোগান্তিও কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ। যেভাবে নিবন্ধন করবেন ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইট (fuelpass.gov.bd) বা অ্যাপে (Fuel Pass) প্রবেশ করতে হবে।