ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার বিরুদ্ধে সাংবাদিক আনিস আলমগীরকে তদন্তের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সুইস সাংবাদিক শার্লট জ্যাকমার্ট। হুমকিদাতা গোলাম মোর্তোজাকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেন ড. ইউনূস তার ক্ষমতাগ্রহণের পরই। শার্লট জ্যাকমার্ট তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ইউনূস ও তার সহযোগীরা একদিকে ‘নতুন বাংলাদেশ’-এর নামে গণতন্ত্র ও মানবাধিকারের বড় বড় কথা বলছেন, কিন্তু বাস্তবে মতপ্রকাশের স্বাধীনতা দমন করছেন।” পোস্টে তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস থেকে গোলাম মোর্তোজা সাংবাদিক আনিস আলমগীরকে হুমকি দিয়ে বলেছেন যে, ইউনূস সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। উল্লেখ্য, আনিস আলমগীর বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি তিন দশকেরও বেশি

সময় ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কাজ করছেন। তিনি আফগান যুদ্ধ (২০০১) ও ইরাক যুদ্ধ (২০০৩) চলাকালে যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি প্রতিবেদন করা বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন। তিনি মোহনা টিভির সিইও এবং সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সম্পাদকসহ একাধিক টেলিভিশনের সংবাদ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন। গত বছরের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি মানবাধিকার, আইনের শাসন ও সহিংসতাবিরোধী অবস্থানে সক্রিয় রয়েছেন। বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবার— পিনাকি ভট্টাচার্য (প্যারিস) ও ইলিয়াস হোসেন (নিউ ইয়র্ক)—সম্প্রতি তাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং ইউনূস সরকারের প্রতি তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, আনিস আলমগীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক। শার্লট জ্যাকমার্ট আরও লিখেছেন, “ইউনূস সরকার ইতিমধ্যে অনেক সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি করেছে, যেমন—ফারজানা রূপা ও শাকিল আহমেদ। এবার সেই তালিকায় আনিস আলমগীরকে টার্গেট করা হচ্ছে।” সব ধরনের হুমকি সত্ত্বেও আনিস আলমগীর জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গণতন্ত্র, জবাবদিহিতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলতে থাকবেন। বর্তমানে আনিস আলমগীর দেশের অন্যতম আলোচিত সাংবাদিক। তিনি নিয়মিত বিভিন্ন টকশোতে অংশ নিচ্ছেন এবং নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মত প্রকাশ করছেন। সুইস সাংবাদিক শার্লট জ্যাকমার্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, “আনিস আলমগীরের পাশে দাঁড়ান, এবং বিশ্বকে জানান—ইউনূস সরকার কীভাবে একের পর এক সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি