ড. ইউনূসের পিআর ও ‘ভাড়াটিয়া’ ফ্যাক্ট-চেকার নিয়ে সাংবাদিক আনিস আলমগীরের বিস্ফোরক স্ট্যাটাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

ড. ইউনূসের পিআর ও ‘ভাড়াটিয়া’ ফ্যাক্ট-চেকার নিয়ে সাংবাদিক আনিস আলমগীরের বিস্ফোরক স্ট্যাটাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
জুলাই-আগস্ট মাসে ভারতীয় গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার এবং পিআর (জনসংযোগ) প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। একইসাথে তিনি দেশের নির্দিষ্ট কিছু ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে আনিস আলমগীর অভিযোগ করেন, ড. ইউনূস ভারতীয় গণমাধ্যমে পৌঁছানোর জন্য পিআর প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছিলেন। বিষয়টি তিনি প্রকাশ্যে আনার পর একটি নির্দিষ্ট ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান একে ‘মিথ্যা’ প্রতিপন্নের চেষ্টা করে। আনিস আলমগীর তার পোস্টে লেখেন, কুখ্যাত রাজাকার থেকে শুরু করে ড. ইউনূস বা আলী রিয়াজ—কারও বিরুদ্ধে কিছু লিখলেই ‘ভাড়াটিয়া ফ্যাক্ট-চেকার’রা তাদের ‘হিউমার স্ক্যানার’ দিয়ে সেটিকে

ভুল তথ্য বলে চালিয়ে দেয়। তিনি বলেন, “আমি যখন পিআর প্রতিষ্ঠানের দাবি-দাওয়াসহ বিষয়টি তুলে ধরলাম, তখনই রাজাকার ফ্যাক্ট-চেকার উল্কার গতিতে হাজির হয়ে জানাল- এটা নাকি সত্য নয়। কারণ, ওই পিআর প্রতিষ্ঠানের এক কর্মকর্তা তাকে বলেছেন তারা এর জন্য কোনো অর্থ নেয়নি।” পিআর প্রতিষ্ঠান বিনামূল্যে কাজ করে—ফ্যাক্ট-চেকারদের এমন দাবিকে হাস্যকর ও বোকামি বলে অভিহিত করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। পিআর ব্যক্তির পরিচয় ফাঁস পোস্টে আনিস আলমগীর দাবি করেন, জুলাই-আগস্টে ড. ইউনূসের সাক্ষাৎকারগুলো ভারতীয় গণমাধ্যমে ছাপানোর জন্য যিনি তদবির করেছিলেন, তার নাম ইয়োয়ান নোগুইয়ার (Yoan Noguer)। তিনি ফ্রান্সের ‘ইউনূস স্পোর্টস হাব’-এর সহ-প্রতিষ্ঠাতা। প্রমাণ হিসেবে আনিস আলমগীর ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট শেয়ার করেন। তিনি উল্লেখ

করেন, “তার (Yoan Noguer) কাছ থেকেই সব ইমেইল এসেছিল।” আনিস আলমগীর আরও জানান, তিনি এতদিন এই ব্যক্তির পরিচয় গোপন রাখলেও ফ্যাক্ট-চেকারদের অপতৎপরতার জবাবে তিনি তা প্রকাশ করতে বাধ্য হলেন। ফ্যাক্ট-চেকারদের উদ্দেশ্য করে তিনি বলেন, “দুনিয়ার কোনো পিআর প্রতিষ্ঠান অর্থ ছাড়া কাজ করে—এই হাস্যকর ধারণা এই বেকুব ফ্যাক্ট-চেকার বিশ্বাস করে আবার তা জনগণকেও শোনায়। তোমার ওই সব টিউমার/হিউমার স্ক্যানার রাজাকারদের জন্য রাখো। সবাই ওইসব আবর্জনা খায় না।” উল্লেখ্য, ড. ইউনূসের ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং তার প্রচারণায় পিআর এজেন্সির ভূমিকা নিয়ে অনলাইন মাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। আনিস আলমগীরের এই নতুন তথ্যের ফলে সেই বিতর্ক নতুন মোড় নিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক