ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
মালয়েশিয়ায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ চালু হতে যাচ্ছে। মূলত দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য পাইলট প্রকল্প শুরু করতে চলেছে মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। রোববার এমসিএমসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বে এ প্রকল্প পরিচালিত হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এ উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প। এছাড়াও এর লক্ষ্য হলো দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের

অ্যাক্সেস দ্রুততার সঙ্গে নিশ্চিত করা। পাইলট প্রকল্পের প্রথম ধাপটি বছরের চতুর্থ প্রান্তিকে দুটি নাদি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করে পরিচালিত হবে এবং ২০২৬ সালে ১৫০ এবং পরের বছর ৩৯২টিতে সম্প্রসারিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল