ডিমের মূল্য স্বাভাবিক করতে নতুন ১১ উপকেন্দ্র স্থাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

ডিমের মূল্য স্বাভাবিক করতে নতুন ১১ উপকেন্দ্র স্থাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করতে ডিমের উৎপাদক থেকে ডিলার পর্যায়ে ঢাকায় আরও নতুন ১১টি উপকেন্দ্র উপস্থাপন করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। বুধবার কারওয়ান বাজার জাতীয় ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট ও উত্তরা ১০ নম্বরে উপকেন্দ্র চালু করা হচ্ছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া, চিটাগংরোড এ উপকেন্দ্র চালু করা হচ্ছে। এরমধ্যে ঢাকায় আসা প্রতিদিন ২০ লাখ ডিমের

মধ্যে তেজগাঁও ও কাপ্তান বাজারে দেওয়া হবে ১৩ লাখ ডিম। আর বাকি ৭ লাখ ডিম ১১টি উপকেন্দ্রে ভাগ করে দেওয়া হবে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঈদ ও শীতের সময় যখন ডিমের চাহিদা কম থাকে, সে সময় ডিম নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে ডিম সংগ্রহ করা যায় কি না সে নিয়ে প্রাণিসম্পদ ও কৃষি বিপণন একসাথে মিলে কৌশল খসরা নীতি করছে, যা ৩/৪ দিনের মধ্যেই আমরা পাবো। উপকেন্দ্রগুলোতে গাড়ি থেকে ডিম ওঠা-নামার স্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য সিটি করপোরেশনকে জানিয়ে আমরা ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ঢাকায় প্রতিদিন ২০ লক্ষ ডিম ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়। আর বাকি

চাহিদা প্রান্তিক খামারিরা দিয়ে থাকে। তবে ঢাকার চাহিদা কত সেটা আমরা জানি না। সারা দেশে আমাদের প্রতিদিন ৫ কোটি ডিমের চাহিদা আছে। দুর্যোগ না থাকলে অভ্যন্তরীণভাবে এই চাহিদা আমরা পূরণ করতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা