ডিগ্রি-সার্টিফিকেট কেড়ে নিলেও জ্ঞান কেড়ে নিতে পারবে না’: ছাত্রলীগকে শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

ডিগ্রি-সার্টিফিকেট কেড়ে নিলেও জ্ঞান কেড়ে নিতে পারবে না’: ছাত্রলীগকে শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান শাসনামলের স্মৃতিচারণ করে এবং নিজের মায়ের শিক্ষার কথা উল্লেখ করে ছাত্রলীগ নেতাকর্মীদের সাহস জোগালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, রাজনৈতিক কারণে কারও ডিগ্রি বা সার্টিফিকেট কেড়ে নেওয়া হলেও, অর্জিত জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে শেখ হাসিনা পাকিস্তান আমলের বৈরী পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটা নতুন কিছু না। পাকিস্তান আমলেও আমরা দেখেছি, আমাদের আসমত আলী সিকদার কিংবা ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি—তাদের সকলের ডিগ্রি কিন্তু কেড়ে নিয়েছিল আইয়ুব খান ও মোনায়েম খান।” বঙ্গবন্ধু ও ছাত্রলীগের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নিবিড় সম্পর্কের কথা

উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার মা সব সময় ছাত্রলীগকে দেখাশোনা করতেন। মা বলতেন—যে ডিগ্রি কাটতে পারে, বিদ্যা তো কাটতে পারবে না; জ্ঞান তো কাটতে পারবে না।” মায়ের সেই উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বর্তমান প্রজন্মের ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আমিও আমাদের ছাত্রলীগের সেই নেতাকর্মীদের এটাই বলবো যে, তোমাদের ডিগ্রি কেড়ে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট কেড়ে নিয়ে যেতে পারে, কিন্তু তোমাদের জ্ঞান তো কেড়ে নিতে পারবে না।” তিনি আরও বলেন, “জ্ঞানই শক্তি। জ্ঞানই পথ দেখাবে।” প্রতিকূল পরিস্থিতিতেও জ্ঞানচর্চা অব্যাহত রাখার এবং মনোবল না হারানো আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী