ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলী ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্যা সার্কেল’। মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। এর চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট। অভিনেত্রী জুঁই জানান, ‘বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং বৃত্ত ভেঙে মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এটি নির্মিত।’ ‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার এন্ড ক্যাফেতে। এই উৎসবে ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হয়েছে, তার

মধ্যে ‘আবর্ত’ একটি। একই সেশনে প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জি পরিচালিত জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান