ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০ ডাকাতিসহ ২২ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলিমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বোচা হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে। প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর (গাবতলার মোড়) এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বসতবাড়িতে ডাকাতি হয়। ওই

ঘটনায় ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিম মালার ছেলে মো. আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লায় থানায় একটি মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। ব্যবসায়ী রেজাউলের বাড়িতে ডাকাতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্টেশন এলাকা থেকে বোচা আলিমকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর অধিনায়ক বলেন, ডাকাত সর্দার নাক বোচা হালিমের ভাষ্যমতে, সে ও তার দল ২০১২ সাল থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বাসাবাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে

সাত থেকে ১৫ জন সদস্য রয়েছে। র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বোচা হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি, দুটি অস্ত্র আইনে, চারটি হত্যা চেষ্টাসহ মোট ২২টি মামলা রয়েছে। এছাড়াও হালিম ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত