ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর বর্ষবরণ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫
     ৬:৪৭ অপরাহ্ণ

ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর বর্ষবরণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৭ 225 ভিউ
ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরে প্রবেশ। পশ্চিমা বিশ্বের এই রীতি। সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক তখনই চুম্বনে ডুব দিয়েছিলেন রাজ-শুভশ্রী। ঠিক সেই সময়েই আলোয় আলো হয়ে উঠেছিল পৃথিবীর আকাশ। সাক্ষী থাকলেন রাজ-শুভশ্রীর অনুরাগীরাও। বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন শুভশ্রী। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাজের ছবি ‘সন্তান’। ছবির সাফল্য সঙ্গে নিয়েই বর্ষবরণ করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন ফুকেতে। আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন তারকা জুটি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশ জুড়ে আতসবাজির খেলা। পিছনে সারি সারি মানুষ মত্ত বর্ষবরণে। রাজ-শুভশ্রী দু’জনের পরনেই এ দিন ছিল সাদা রঙের পোশাক। শুভশ্রীর সিকুইনড সাদা পোশাক

যেন নীল আকাশে ধ্রুবতারার মতো। কোথাও আবার রাজের সঙ্গে আলোর খেলা দেখতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তারকা দম্পতি ও তাঁর পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। গত বছরও একই ভাবে চুম্বন করে ২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেই জন্য বিতর্কের মুখেও পড়েছিলেন বিধায়ক। তবে সেই সবে কান দেন না তারকা জুটি। একাধিক বার জনসমক্ষে পরস্পরকে চুম্বন করেছেন তাঁরা। এ দিকে, কিছু দিন আগেই কলকাতার মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বন দৃশ্য আলোচনায় উঠে এসেছিল। বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করও এই চুম্বনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, জনসমক্ষে চুম্বনের জন্যই নাকি আজকাল ধর্ষণের ঘটনা বাড়ছে। এমনকি চুম্বন নিয়ে পশুদের সঙ্গেও তুলনা টেনে এনেছিলেন

তিনি। সেই বিতর্কের মাঝেই রাজ-শুভশ্রীর উষ্ণ চুম্বন বেশ তাৎপর্যপূর্ণ বলাই যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক