ট্রেন অপহরণের ঘটনায় ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

ট্রেন অপহরণের ঘটনায় ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
পাকিস্তানের বেলুচিস্তানে চার শতাধিক যাত্রীসহ ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। শুক্রবার ( ১৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এ ঘটনার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। এ হামলার সঙ্গে ভারতের কোনো যোগাযাগ নেই। তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বলে পাল্টা অভিযোগ করেন। এছাড়া অন্য কোনো দেশের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলার পরামর্শ দেন

তিনি। ট্রেন অপহরণের ঘটনায় ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকত আলি খান বলেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি দাবি করেন, চলতি সপ্তাহের মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তাদের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারাও পাকিস্তানকে অভ্যন্তরীণ ‘নিরাপত্তা এবং সমস্যার’ দিকে মনোযোগ দেওয়ার অনুরোধও জানিয়েছে এর আগে মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছলে একটি সশস্ত্র গোষ্ঠী ট্রেনটির গতিরোধ করে। ট্রেন থামানোর জন্য তারা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা

ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে। ট্রেনটির ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। হামলাকারীদের সংখ্যা কতজন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। বুধবার (১২ মার্চ) সকালের দিকে পাকিস্তানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সশস্ত্র ব্যক্তিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে, ফলে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। তবে অভিযান শুরুর পর থেকে ১৫৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এতে অন্তত ৩৩ বন্দুকধারী নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের