ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। সেটি কেবল একটি দুঃস্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না। ইরানী বার্তা সংস্থা মেহের নিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পাকনেজাদ বলেন, ‘ট্রাম্পের সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল ইতোপূর্বেও ব্যর্থ হয়েছে এবং এটি আবারও কোনো ফলাফল বয়ে আনবে না’। তিনি ইরানের তেল শিল্প এবং তেল-গ্যাস ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ওপর জোর দেন। বলেন, ‘আমরা আমাদের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করছি এবং মার্কিন নিষেধাজ্ঞা আমাদের শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না’। ট্রাম্পের প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প তার

প্রথম দফা শাসনামলে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি স্বাক্ষর করতে চাইনি। তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে’। ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। তবে দেখা যাক এটি সম্ভব হয় কি না’। সেই সঙ্গে তিনি স্বীকার করেন যে, ‘আমি এই মেমোরেন্ডাম স্বাক্ষর করে খুশি নই। তবে আমাদের কাছে খুব বেশি বিকল্প নেই’। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, ‘মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং