ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩৭ 102 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। ইরানের এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ সোমবার সকালে এ মন্তব্য করেন। এদিন সকালে তেহরানে ‘২২ বাহমান’ র‍্যালি চলাকালে বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজিযাদেহ বলেন, ‘ইরান একটি শক্তিশালী দেশ। এই দেশ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না’। তিনি এ সময় দাবি করে বলেন, ‘ট্রাম্প হুমকি ধমকি দিলেও ইরানে হামলা চালানোর মতো সাহস রাখেন না’। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে

সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছেন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি স্বাক্ষর করতে চাইনি। তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থানে থাকতে হবে’। ট্রাম্প আরও দাবি করেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই। তবে দেখা যাক এটি সম্ভব হয় কি না’। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, ‘মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে’। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা। সেটি কেবল একটি দুঃস্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু