টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন – ইউ এস বাংলা নিউজ




টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
পপতারকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। আংটি, সেলিব্রিটি শুভেচ্ছা ও ভক্তদের প্রতিক্রিয়ায় এই বাগদান এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে ইনস্টাগ্রামে যুগল কিছু ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে। ছবিগুলোতে দেখা যায়, কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন সুইফটকে। ছবির ক্যাপশনে তারা রসিকতা করে লিখেছেন, “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।” কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি লাইক পেয়ে যায়। কেলসে

সুইফটকে যে আংটিটি উপহার দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি–র ডিজাইনার কিনড্রেড লুবেকের তৈরি। ছবিতে দুজনকে দারুণ খুশি দেখা যায়। বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেইলর সুইফটের নাম লিখলে কনফেটি ঝরে পড়তে দেখা গেছে—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, “কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।” সুইফট–কেলস জুটি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে। কেলসে নিজের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেইলরের নাম উল্লেখ করলে বিষয়টি নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। এরপর সেপ্টেম্বর

মাসে সুইফটকে দেখা যায় কেলসের মায়ের পাশে বসে খেলা উপভোগ করতে। পরে সেটারডে নাইট লাইভ শো-তে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেন। এরপর থেকে তারা একাধিকবার শিরোনামে আসেন। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি টেইলর নিজের জনপ্রিয় গান কার্মা–তেও কেলসের নাম যুক্ত করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান