টেকনাফে ৪ কোটি টাকার মাদকসহ আটক ২ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

টেকনাফে ৪ কোটি টাকার মাদকসহ আটক ২ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জন মাদক কারবারিকে আটক করেছে। আটকরা হলেন- ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম (২০) ও মাদককারবারি আব্দুল করিম (৩২), উভয়েই টেকনাফ থানার বাসিন্দা। সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচএমএম হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একজন সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে বস্তার মধ্যে লুকানো অবস্থায়

৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। লে. কমান্ডার এইচএমএম হারুন-অর-রশীদ বলেন, একই সময় কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্ট টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। একটি ইজিবাইক তল্লাশি করে সিটের নিচ থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদককারবারি আব্দুল করিমকে (৩২) আটক করা হয়। অভিযান চলাকালে মাদকপাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়। আভিযানিক দল প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল, ইজিবাইক ও সব আলামতসহ আটককৃত মাদককারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান