‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়েছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় তিনজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে বাকি তিনজন এখনো ধরাছোঁয়ার বাইরে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এ ঘটনা ঘটে। স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছেন। পলাতকদের মধ্যে সাতজন এখনো পলাতক রয়েছে। কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন। কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া

টপকানোর জন্য কম্বল ব্যবহার করে এবং এরপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে। বার্তা সংস্থা এপি বলছে, সেলটির টয়লেটের পেছনে একটি খোলা জায়গা আছে। ওই দিক দিয়েই বন্দিরা পালিয়েছেন। ছিদ্রটির ওপরে দেয়ালে লেখা রয়েছে, ‘টু ইজি, লল।’ কারা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন। বন্দিরা সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন। ১০ বন্দির অনুপস্থিতি কয়েক ঘণ্টা ধরে কর্তৃপক্ষের নজরে আসেনি। সাত ঘণ্টারও বেশি সময় পর তারা বিষয়টি বুঝতে পারে। পুলিশ বলছে, ওই বন্দিদের যে পডে রাখা হয়েছিল সেখানে কোনো ডেপুটি ছিলেন না। সেখানে একজন টেকনিশিয়ান ছিলেন, একজন বেসামরিক ব্যক্তি পডটি পর্যবেক্ষণ করছিলেন। তিনি খাবার আনতে বাইরে গেলে

তারা পালিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল