টি-টেনে নেতৃত্ব দেবেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

টি-টেনে নেতৃত্ব দেবেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
আবুধাবি টি-টেন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। গত মাসে সাকিবকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় সাকিবকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে তারা। প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। নবীন দলটির হয়েই এবার মাঠ মাতাবেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শুধু খেলোয়াড় নন, নেতা হিসেবে মাঠে থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যাম্পস। নিজেদের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা ২১ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করে দিয়েছে। আর ক্যাপশনে লিখেছে, ‘অপেক্ষা শেষে সিংহাসন রাজা খুঁজে পেয়েছে। রয়্যালসকে নেতৃত্ব দেবেন সাকিব

আল হাসান। একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক নেতা। চ্যাম্পসের অধিনায়কত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত সাকিব। তিনি বলেছেন, ‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের। এমন প্রতিভাবান স্কোয়াড ও পেশাদার কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা চাই, মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে, যাতে দর্শকরা খেলার মধ্যেই খুঁজে পান উৎসাহ ও আনন্দ।’ আগামী ১৮ নভেম্বর শুরু হবে লিগটি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ কোয়েটা কাভালরি ও নর্দান ওয়ারিয়র্স। পরের দিন সাকিবের নেতৃত্বে মাঠে নামবে চ্যাম্পস। তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। সাকিবের নেতৃত্বে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস, ক্রিস জর্ডানের মতো তারকারা। দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম