টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
প্রথম টি২০তে টসে হেরেছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টসে জিতে সফরকারী বাংলাদেশেকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ওয়ানডে সিরিজের একদিন পরই টি২০ সিরিজের মিশনে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকার পাল্লেকেলেতে প্রথম টি২০তে টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ঘরোয়া ক্রিকেটে ভালো করে বাংলাদেশ জাতীয় দলে ফিরলেও ওয়ানডে সিরিজে মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান। একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। জায়গা

হয়নি শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের। এদিকে শ্রীলংকাা একাদশে শানাকা-কারুনারত্নে লম্বা সময় পর দলে ফেরা দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা কারুনারাত্নে জায়গা পেলেন একাদশেও। বোলিংয়ে বিকল্পের কোনো অভাব নেই শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কার সামনে। অলরাউন্ডারসহ সাত বোলার পাচ্ছেন তিনি, এদের চার জন পেসার, তিন জন স্পিনার। একাদশে নেই লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। চলতি বছরই টি২০ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে দায়িত্ব নেওয়ার পরে দলকে সেভাবেন সাফল্য এনে দিতে পারেননি তিনি। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হয়েছে হোয়াইটওয়াশ। তবে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলংকার বিপক্ষে ঘুরে

দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন অধিনায়ক লিটন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটেতো অনেকদিন ধরেই খেলছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে ক’দিন আগে। তো আমার আশা আমরা টিম হিসেবে টি২০তে ঘুরে দাঁড়াতে পারব।’ এর আগে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে শুরুটাই হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে আশা জাগালেও শেষ ম্যাচে এই পাল্লেকেলেতেই ব্যাটিং ব্যর্থতায় সিরিজজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার টি২০’র মিশনে কি করে সেটাই দেখার অপেক্ষা। বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। শ্রীলংকাা

একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু