টঙ্গীতে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

টঙ্গীতে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত এর পূন্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমার প্রথম রজনী শবেবরাত হওয়ায় মসল্লীদের মাঝে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে যাচ্ছে৷ এই প্রথম বারের মতো শবে বরাতের পবিত্র রাতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ন রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জমায়েতের আয়োজন নিঃসন্দেহে এক

অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এই রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা হচ্ছে। এ রাতে মুসলীম উম্মাহর জন্য লাখ লাখ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই ময়দানে সমবেত হয়ে। তিনি বলেন, শবে বরাত ইসলামিক বরকতময় রাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে বান্দাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত হয়। হাদিস শরিফে শবে বরাতের রাতকে গুনাহ থেকে মুক্তি, তাকদির নির্ধারণ এবং দোয়া কবুলের রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। বান্দার এক বছরে ভাগ্য নির্ধারন করা হয়। তার গোনাহ মাফ করা হয়। এই রাত মুসলমানদের কাছে বিশেষ সম্নান ও মর্যাদার। সেই সাথে

বিশ্ব ইজতেমায় তারা এই রাতে ঈমান আমলের বয়ান শুনে মুসলমানরা নিজেদেরকে আরো পূত-পবিত্র করে তুলবেন বলে অনেকেই আশা করছেন। আখেরী মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লীরা দেশ জাতী ও মুসলীম উম্মাহর শান্তি কল্যান কামনা করে বিশেষ দু'আ করবেন। এদিকে ইজতেমার ২য় পর্বের মিডিয়া সমন্বয়ক মো: সায়েম বলেন, দু-আ কবুলের রজনী শবে বরাতে এবছর ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় দেশ বিদেশি মুসল্লীদের মাঝে বাড়তি এক ধর্মীয় আবেগ কাজ করছে। দলে দলে লাখো মুসল্লী ময়দানে আসতে শুরু করেছেন। দেশ বিদেশের লাখো মুসল্লীর সাথে এই রাতে দু'আ ও আমলে কাটাবেন সাধারণ মানুষজন। পরদিন মুসলমানরা রোজা পালন করে ঐতিহাসিক জুম্মার নামাজে শরীক হবেন। আমরা জুম্মার নামাজে

২০ লক্ষ মুসল্লীর উপস্থিতি আশা করছি। শবে বরাতের রাত বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ সুযোগ, আর এবারের বিশ্ব ইজতেমা সেই সুযোগকে আরও অর্থবহ করে তুলেছে। আমাদের সবার উচিৎ এই বরকতময় ইজতেমায় শরিক হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করা এমনটাই মনে করছেন বিশ্ব ইজতেমার ২য় পর্বের আয়োজকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’ হলেন ৬১৩ শ্রমিক অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ভেনিসে বাঁধন-কে হেনস্তাকারী ইতালিপ্রবাসী মনিরুলের বাড়িতে মব নিয়ে হাজির মবহোতা আয়াস, তথ্যদাতা আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রহস্যময় কর্মকান্ড থামছেই না; এবার পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার