ঝরে পড়ছে আমের গুটি ফলন নিয়ে শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

ঝরে পড়ছে আমের গুটি ফলন নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
‘অনইয়ার’ বিবেচনায় চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের জেলাগুলোতে আমের বাম্পার ফলন হওয়ায় কথা। গত বছর ছিল ‘অফইয়ার’। ফলন ভালো হয়নি। এবার অনইয়ারেও এ অঞ্চলের আমবাগানগুলো ব্যাপকভাবে মুকুলিত হওয়া ও আমের গুটি দৃশ্যমান হয়ে এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। বাগানগুলোর গাছে গাছে পাতার ফাঁকে ফাঁকে দুলছে আমের গুটি। তবে গত দুই সপ্তাহ রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহের ফলে বাগানগুলোতে ব্যাপকভাবে আমের গুটি ঝরে পড়ছে। ফলে আমের কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। এই আশা ও শঙ্কার মধ্যেই চাষিরা আমের গুটি রক্ষায় বাগানে বাড়তি যত্ন নিতে শুরু করেছেন। এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগ মৃদু তাপপ্রবাহের কবল থেকে আমের গুটি রক্ষায় আমগাছের গোড়ায়

প্রয়োজনীয় সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আম চাষিরাও গাছের গোড়ায় সেচ, সার ও কীটনাশক দিচ্ছেন। চাষিরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত মৌসুমে রাজশাহী অঞ্চলে আম বাগানে মুকুল কম হয়েছিল। আবার ফলনও আশাব্যঞ্জক হয়নি। তবে চলতি মৌসুমে আমের ভালো ফলনের আশা করছেন তারা। এক্ষেত্রে ভালো ফলনের জন্য আরও ৪৫-৫০ দিন প্রাকৃতিক আনুকূল্য জরুরি। এই সময় পর্যন্ত কোনো তাপপ্রবাহ, ঝড় ও শিলাবৃষ্টি না হলে আমের ফলন যেমন ভালো হবে, গুণগত মানও নিশ্চিত হবে। চাষি ও বাগান মালিকরা আর্থিকভাবে লাভবান হবেন। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ২২ মার্চ থেকে রাজশাহী অঞ্চলে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী অঞ্চলে গড় তাপমাত্রা ২৮-৩৫ ডিগ্রি

সেলসিয়াস হলে সেটাকে স্বাভাবিক ধরা হয়। ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ বলে। একইভাবে ৩৮-৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০-৪২ ডিগ্রিকে তীব্র তাপদাহ এবং ৪২ এর উপরে গেলে সেটাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে। ২৮ মার্চ রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। ১ এপ্রিল রাজশাহী অঞ্চলের ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে তাপপ্রবাহ আরও তীব্র হবে। সেক্ষেত্রে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করতে পারে। এতে প্রকৃতি ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে। জানা গেছে, রাজশাহী কৃষি অঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৯৮ হাজার ২৫৭ হেক্টর জমিতে

আম বাগান রয়েছে। এছাড়া নাটোর পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় আরও ৫ হাজার ৪৭৮ হেক্টর জমি আম চাষের আওতায় আছে। সবচেয়ে বেশি ৩৮ হাজার ৬০৮ হেক্টর আমবাগান রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রাজশাহী অঞ্চলের এই পরিমাণ বাগান থেকে চলতি মৌসুমে সাড়ে ১১ লাখ টন আম উৎপন্ন হবে বলে কৃষি বিভাগের আশা। এই পরিমাণ আমের বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। আম রাজশাহী অঞ্চলের মানুষের অন্যতম অর্থনৈতিক কৃষি পণ্য। আম মৌসুমে বাগান ও আম বেচা-কেনা থেকে ঝুড়ি তৈরি, চালানি প্যাকিং, পরিবহণ, শ্রমিক প্রভৃতি খাতে কয়েক লাখ মানুষের সাময়িক কর্মসংস্থান হয়। আম মৌসুমকে কেন্দ্র করে রাজশাহী অঞ্চলের জেলাগুলোর গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠে। এদিকে

চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী জেলার আমবাগানে আগে আগে মুকুল এসেছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের জাত আমের বড় বড় বাগানে মুকুল আসে কিছুটা দেরিতে। অন্যদিকে আম উৎপাদনে বর্ধনশীল জেলা নওগাঁর আমবাগানে মুকুল আসে আরও দেরিতে। নওগাঁর বাগানগুলোর অধিকাংশই হাইব্রিড জাতের। এসব আম বাগানে গাছে গাছে ছোট বড় গুটি আম শোভা পাচ্ছে। রাজশাহীর পুঠিয়ার মাহেন্দ্রা এলাকার অভিজ্ঞ আমচাষি সোলাইমান প্রামাণিক বলেন, ঝড়-শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ হলে বড় আমগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ছোট গাছ ও নতুন বাগানে ঝড়-বৃষ্টির প্রভাব কম পড়ে। চলতি তাপপ্রবাহের কারণে ব্যাপকহারে গুটি আম ঝরে পড়ছে। এভাবে গুটি ঝরে পড়তে থাকলে ফলনের ওপর নেতিবাচক

প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ