জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৬

জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৬ |
জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে সম্মত হয়েছেন চীনের নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল দুই দেশের মধ্যে ৪০টি চুক্তি স্বাক্ষর হবে। তবে বুধবার ২০টিতে স্বাক্ষরের কথা জানিয়েছে ক্রেমলিন। বাকিগুলো পরে পৃথকভাবে ঘোষণা করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা সংক্রান্ত। চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। সেখানে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং চীন ও রাশিয়ার মধ্যে নতুন ধরনের সম্পর্ক

এগিয়ে নেওয়ার কথা থাকবে। এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। এটি সর্বোচ্চ স্তরের কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে। দুই দেশ একে অপরকে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার চোখে দেখে। চীনের নেতা বলেন, ‘উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করবে।’ প্রযুক্তিখাতের নানা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় উপাদান বিরল খনিজের অন্যতম উৎস বলা হয় চীনকে। এ খাতের বিশ্ববাজারে তাদের বড় নিয়ন্ত্রণ আছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন। তবে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। ট্রাম্পের বহরে ছিলেন অত্যাধুনিক চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই চিপ ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিরল খনিজ অপরিহার্য। বক্তব্য শেষ করার আগে শি জিনপিং আন্তর্জাতিক ন্যায়বিচার ও একতরফা বলপ্রয়োগের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইতিহাস পরিপন্থী কর্মকাণ্ডের বিরোধিতার ক্ষেত্রে চীন ও রাশিয়াকে দায়িত্বশীল পরাশক্তির মতো ভূমিকা পালন করা উচিত। সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য যেকোনো বহিরাগত প্রভাব ও নেতিবাচক বিষয় থেকে সুরক্ষিত থাকবে। রাশিয়া চীনে নিরবচ্ছিন্নভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখতে প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’