জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫

জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের। তবে তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্স হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। ট্রাম্প জানান, তিনি ‘সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করবেন’। এছাড়া তিনি আবারো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন। জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের ভেন্যু কোথায় হবে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, ‘আমি এখানে আছি ওয়াশিংটনে।’ তিনি এও স্পষ্ট করেছেন যে, তিনি

ইউক্রেনে যাবেন না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে বলেন, ‘আমি এর অবসান দেখতে চাই, কেবল মানবিক ভিত্তিতে। এটি একটি হাস্যকর যুদ্ধ। ’ ট্রাম্প জানান, তিনি জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের সম্পদের নিরাপত্তা, যেমন বিরল মাটির খনিজ পদার্থের নিরাপত্তা নিয়ে কথা বলতে চান এবং মার্কিন সহায়তার বিনিময়ে ‘সমান পরিমাণে কিছু’ চান। এদিকে, জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাকের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাশী ইউক্রেন এই মাসে ট্রাম্পের এই অঞ্চলের বিশেষ দূত কিথ কেলগের সফরের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং