ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র এমপি জাহেদী চান বিএনপির মনোনয়ন
ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এবার তিনি বিএনপির মনোনয়ন চাইছেন। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের পর সংসদ সদস্য পদ হারান মহুল। স্থানীয় রাজনীতিতে তার বিরুদ্ধে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলার অভিযোগ রয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মহুলের সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের। ২০০৭ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, তবে
নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তে প্রার্থী হন এবং নির্বাচিত হন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তার ছোট ভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হন। নির্বাচনের পর পৌরসভা পরিচালনায় অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ বণ্টন নিয়ে স্থানীয় ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ২০২৩ সালের ১৩ জুলাই পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন মণ্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মহুলের অনুসারীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস ও রাজন কসাই নেতৃত্ব দেন বলে জানা যায়। এছাড়া একই বছরের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ
দিয়েছিলেন মহুল—এমন অভিযোগ করে আন্দোলনকারীরা। হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান অংশ নেন। ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মহুল। এতে ক্ষোভ প্রকাশ করে ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহুলের বিরুদ্ধে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। চলতি বছরের ২১ জানুয়ারি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে এক নারীর ২৩ শতক জমি বিক্রির অভিযোগে যশোর আদালতে মহুলের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন যশোরের কাজীপাড়া এলাকার বাসিন্দা ফারজানা ইকবাল। বর্তমানে তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ তদন্তাধীন
রয়েছে।