জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫

জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জুন) রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এছাড়া তিনি কিছু জানেন না। প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের জেরে

বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। দখলবাজি, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সহিংসতায় এলাকাটি কার্যত রাজধানীর এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে সংঘাত। এই প্রেক্ষাপটেই ঈদের ছুটির মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করল আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত