জুবিনের শেষকৃত্য সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জুবিনের শেষকৃত্য সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে বিদায় জানাল গোটা দেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় গায়কের মৃতদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। অগণিত ভক্তের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে স্ত্রী গরিমার দেওয়া জুবিনের প্রতি শেষ উপহার মুহূর্তেই ভিজিয়ে দিল সবার চোখ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘আমি যখন মারা যাব, তখন আসামের উচিত এই গানটি গাওয়া।’ ২০০১ সালে ‘মায়াবিনী’ গান নিয়ে এ কথা বলেছিলেন জুবিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের ‘প্রিয় রকস্টার’-কে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। সেসময় তার লাখ লাখ ভক্তের মুখে শোনা গিয়েছে ‘মায়াবিনী’র সেই লাইন। যে গান

সমস্ত অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল জুবিনের। গুয়াহাটির কাছে আসামের কামরূপ জেলার কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গায়কের শ্মশানযাত্রা শুরু হবে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে। যেখানে তার দেহ জনসাধারণের জন্য রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জুবিনের স্ত্রী গরিমা সুপারি দিয়ে পান সাজছেন জুবিনের জন্য। গায়ক নাকি পান খেতে ভীষণই পছন্দ করতেন। তাই তার শেষযাত্রায় পানের ব্যবস্থা করেছেন গরিমা। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা। জানা যায়, চন্দনকাঠ দিয়ে তৈরি হয় মহান এই সংগীতশিল্পীর অন্তিম শয্যা। আর নিঃসন্তান এই গায়কের মুখাগ্নি করেছেন তার বোন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ

সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। উল্লেখ্য, গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল আসাম সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ