জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে মঞ্জু প্রকাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গত শনিবার (৩০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রকাশ তার ক্রক্স স্লিপার ঘরের দরজার সামনে রেখে নিকটবর্তী একটি দোকানে জুস কিনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ওই জুতা পায়ে পড়েন। কিন্তু ওই জুতায় আগে থেকেই সাপ লুকিয়ে ছিল, যা বুঝতে পারেনি প্রকাশ। আগে এক দুর্ঘটনায় পায়ের অনুভূতি হারিয়ে ফেলে প্রকাশ। ফলে তিনি সাপের কামড় টের পাননি। অজান্তেই তিনি স্যান্ডেল খুলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেন। পরে পরিবারের এক কর্মচারী ওই জুতার মধ্যে একটি সাপ দেখতে পেয়ে প্রকাশের বাবাকে

খবর দেন। এক পর্যায়ে সতর্কতার সঙ্গে সাপটি সরিয়ে নেওয়ার পর দেখা যায় সেটি মৃত। পরিবারের এক সদস্য জানান, সম্ভবত ক্রক্স জুতার ভেতরে শ্বাসরোধ হয়ে সাপটির মৃত্যু হয়েছে। এরপর ছেলের খোঁজ খবর নিতে প্রকাশের রুমে যায় মা। তখন তিনি ছেলেকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার মুখের চারপাশে ফেনা ও পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরিবারের সদস্য দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই এলাকায় সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এ জন্য ঘরে চারপাশ এবং ঝোপঝাড় সব সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত