জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪
     ৫:৫৫ অপরাহ্ণ

জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ৫:৫৫ 119 ভিউ
গাজায় ইসরাইলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল-হাইয়া। বুধবার (২০ নভেম্বর) হামাসের আল-আকসা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়্যার। যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন, যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি-বিনিময় সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দিদের ফেরত দেবে। কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে? হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ

হওয়ার জন্য তাকে দায়ী করেন। তিনি আরও বলেন, কিছু দেশ এবং মধ্যস্ততাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার। হামাসের এই নেতা বলেন, বাস্তবতা প্রমাণ করে যে নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করছেন। মঙ্গলবার গাজা সফরকালে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না। ইসরাইল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল এখনো গাজার দখলে থাকা ১০১ বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দি ফেরত দেওয়ার জন্য ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার