জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল রংপুর। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না। ৩২ রানের হারে হতাশ হতে হয়েছে দলটির। বড় রান করে জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস ফিরলেও টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জেতা ওপেনার চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট

থেকে ১১টি চার ও একটি ছক্কা আসে। তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই আফগান ব্যাটার। তারা ১২৭ রানের জুটি গড়েন। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষটায় রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন। বড় রান তাড়ায় নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) বলার মতো রান পাননি। তিনে নামা কাইল মেয়ার্সও (৫) ব্যর্থ হন। চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতিখার

আহমেদ ৭৩ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। কিন্তু তারাও ১৫ রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন। রংপুর রাইডার্স ১ বল থাকতে ১৬৪ রানে অলআউট হয়। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই স্পিনার ইমরান তাহির ও গুদাকেশ মতি যথাক্রমে

৩৯ ও ৩২ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া খালেদ আহমেদ এদিন খরুচে ছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু