ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর
মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার!
মঙ্গার আগমন ধ্বনি? জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধ
ঢাকার যানজট কমাতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার থেকে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এ সিদ্ধান্ত যান চলাচল নিয়ন্ত্রণ ও যানজট কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহনগুলো ডানে না গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে। সেখান থেকে যানবাহনগুলো বিআইসিসি মোড় বা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে।
এছাড়া মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন
বিজয় সরণি মোড়ে ডানে মোড় নিতে পারবে না। বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করে যানজট কমানোর সুফল পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় যানজট কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।